সদস্য ম্যানেজমেন্ট: সদস্য ঝরে যাওয়ার কারণ ও সমাধান

গত আলোচনায় আমরা দেখেছি যে, কিভাবে নতুন সদস্য সংগ্রহ ও দাওয়াহ করা যায়। বিভিন্ন শ্রেণীর মানুষজনের কাছে আমাদের সামাজিক এক্টিভিজম ও সামগ্রিক দাওয়াহর পরেও অনেক সময় সদস্যরা ঝরে পড়ে। তার কারণ কি? এখান থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি– এ বিষয়েই বিস্তারিত আলোচনা রয়েছে এই লেখাতে–
সদস্যদের ধরে রাখা ও তাদের বিকাশ ঘটানোর কৌশল
আপনার কাছে প্রতিটি সদস্যই একটি আমানত, যাদের সর্বোচ্চ যোগত্যা বের করে আনা আপনার দায়িত্ব। কিন্তু প্রায়শই দেখা যায়, নানা কারণে সদস্যরা মাঝপথে ঝরে পড়ে বা তাদের কাঙ্ক্ষিত উন্নতি হয় না।
কেন সদস্যরা ঝরে যায় বা উন্নতি করতে পারে না?
সদস্যদের ঝরে পড়ার কিছু সাধারণ কারণ নিচে তুলে ধরা হলো:
১. কাজ না দেওয়া: সদস্যরা কাজে যুক্ত হতে এসে যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে তারা হতাশ হয়ে পড়বে।
২. ভুল কাজ দেওয়া: একজন সদস্যের যোগ্যতা ও আগ্রহের সাথে সামঞ্জস্যহীন কাজ দিলে সে আগ্রহ হারিয়ে ফেলে।
৩. গুরুত্ব না দেওয়া (ফলোআপের অভাব): নতুন সদস্যদের উপেক্ষা করা, তাদের কাজের যথাযথ মূল্যায়ন না করা বা ফিডব্যাক না দেওয়া তাদের নিজেদের গুরুত্বহীন মনে করাতে পারে।
৪. লক্ষ্য ও উদ্দেশ্য অস্পষ্ট থাকা: অ্যাক্টিভিজমের লক্ষ্য যদি পরিষ্কার না থাকে, তাহলে সদস্যরা তাদের কাজের গুরুত্ব বুঝতে পারে না।
৫. প্রত্যাশামতো ফলাফল না দেখা: যদি ইউনিট সদস্যরা দ্রুত কোনো বড় সাফল্য দেখতে না পায়, তাহলে তারা আগ্রহ হারাতে পারে।
৬. বার্ন আউট বা মানসিক অবসাদ: অতিরিক্ত কাজের চাপ বা বিশ্রামহীনতা সদস্যদের মানসিকভাবে ক্লান্ত করে তোলে।
৭. ক্যারিয়ার-অ্যাক্টিভিজম ভারসাম্যহীনতা: অ্যাক্টিভিজমে বেশি সময় দেওয়ার কারণে যদি ব্যক্তিগত বা পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে সদস্যরা সরে যেতে পারে।
৮. গ্রুপিং, নেতৃত্বের লোভ, হিংসা ও বিদ্বেষ: অভ্যন্তরীণ কোন্দল ও নোংরা রাজনীতি একটি ইউনিটের প্রাণশক্তি নষ্ট করে দেয়।
৯. সাময়িক বিরতি থেকে হারিয়ে যাওয়া: পরীক্ষা, পারিবারিক ব্যস্ততা বা অন্য কোনো কারণে সাময়িক বিরতি নিলে অনেক সদস্যের সঙ্গে আর যোগাযোগ থাকে না।
১০. সেলিব্রিটি হওয়ার ফিতনাহ: খ্যাতির মোহে পড়া বা নিজেকে জাহির করার মানসিকতা ইউনিটের লক্ষ্য থেকে বিচ্যুত করে।
১১. কোরবানির মানসিকতার অভাব: ত্যাগ ও কোরবানির মানসিকতা না থাকলে কঠিন পরিস্থিতিতে টিকে থাকা কঠিন।
১২. টিমওয়ার্কের অভাব: দলগতভাবে কাজ করার মানসিকতা না থাকলে ইউনিট দুর্বল হয়ে পড়ে।
১৩. প্রয়োজনীয় জ্ঞানার্জন না করা: প্রয়োজনীয় জ্ঞানার্জন না করলে সদস্যরা তাদের কাজ বা উদ্দেশ্যের গভীরতা বুঝতে পারে না, ফলে তাদের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়। পাশাপাশি অ্যাক্টিভিজমের কাজও ইহসানের সাথে করতে পারে না।
১৪. তত্ত্ব ও কর্মের মধ্যে ভারসাম্যহীনতা: শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করা কিন্তু ময়দানে কাজ না করা, অথবা শুধু ময়দানে কাজ করা কিন্তু তাত্ত্বিক জ্ঞান অর্জন না করা-উভয় ক্ষেত্রেই সদস্যরা একপেশে মানসিকতার অধিকারী হয়ে পড়ে। ফলে তাদের সামগ্রিক উন্নতি বাধাপ্রাপ্ত হয়।
সমাধান:
উপরোক্ত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য কিছু নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি:
কাজের সঠিক বণ্টন:
দায়িত্বশীলদের নিজেদের কাজ কমিয়ে সদস্যদের মাঝে কাজ ভাগ করে দিতে হবে। পুরোনো এবং অভিজ্ঞ সদস্যরা নতুনদের তত্তাবধান করবেন। নতুন সদস্যরা কাজে ভুল করবে, কিন্তু ভুল করা থেকে তাদের শিখতে দিতে হবে। কাজ নিখুঁতভাবে হতে হবে, কোনো ভুল হওয়া যাবে না এটা অ্যাক্টিভিজমের মূল লক্ষ্য নয়। বরং মূল লক্ষ্য হলো কাজ সম্পন্ন হওয়া এবং বেশি বেশি মানুষকে কাজের সাথে যুক্ত করা। বিশেষ করে, লিফলেট বিতরণ বা পোস্টার লাগানোর মতো কাজগুলো নতুনদের দিয়ে করানো উচিত, কারণ এর মাধ্যমে তারা প্রকাশ্যে নিজেদেরকে ইউনিটের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। কাজের অভিজ্ঞতার মাধ্যমেই তাদের মধ্যে অ্যাক্টিভিজমের প্রতি টান তৈরি হবে।
যোগ্যতা অনুযায়ী কাজ:
সদস্যদের হতাশ হওয়া থেকে বাঁচাতে তাদের যোগ্যতা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী দায়িত্ব দিতে হবে। একজন সদস্যের দক্ষতা ও আগ্রহের সাথে মানানসই কাজ দিলে সে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে।
গুরুত্ব ও ফলোআপ:
নতুন বা কম যোগ্যতাসম্পন্ন বলে কাউকে অবহেলা করা যাবে না। তাদের কাজের প্রশংসা করতে হবে এবং গঠনমূলক ফিডব্যাক দিতে হবে। কোনো ভুল করলে কঠোর কথা বা ঠাট্টা না করে বরং আন্তরিকতার সাথে ভুল ধরিয়ে দিতে হবে। নতুনদের ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ ও আন্তরিক সদস্যদের তত্ত্বাবধানে কাজ শেখার সুযোগ করে দিন। আপনার ইউনিট যে তাদের আন্তরিকভাবে মূল্যায়ন করে, এটি তাদের বোঝাতে হবে।
উদ্দেশ্যকে স্পষ্ট করা:
অ্যাক্টিভিজমের লক্ষ্য ও উদ্দেশ্য শুরুতেই পরিষ্কার করে দিতে হবে। সদস্যদের বুঝতে সাহায্য করতে হবে যে তাদের ছোট ছোট কাজগুলো কীভাবে বড় লক্ষ্য অর্জনে ভূমিকা রাখে। মাঝে মাঝে কিছু সাফল্য উদযাপন করে তাদের মনোবল ধরে রাখুন।
প্রত্যাশার সাথে বাস্তবতা মিলিয়ে দিন:
অনেকেই প্রত্যাশা করেন অ্যাক্টিভিজমে যুক্ত হলেই দ্রুত বড় ধরনের সাফল্য দেখা যাবে। এই ভুল ধারণা দূর করা প্রয়োজন। প্রথমেই অ্যাক্টিভিজমের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট করে দিন। সদস্যদের বোঝান যে এটি কোনো স্প্রিন্ট নয়, বরং একটি ম্যারাথন—ফলাফল আসতে সময় লাগবে। স্পষ্ট করে দিন যে শুধু অ্যাক্টিভিজমের মাধ্যমেই শরিয়াহ প্রতিষ্ঠা সম্ভব নয়, বরং এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার একটি অংশ।
লোড ম্যানেজমেন্ট:
অতিরিক্ত কাজের চাপে সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত (বার্ন আউট) হতে পারে। তাই, লোড ম্যানেজমেন্ট করুন, অর্থাৎ কাজগুলো সবার মধ্যে সঠিকভাবে ভাগ করে দিন। কোনো একজনের উপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেদিকে খেয়াল রাখুন। মাঝে মাঝে তাদের ছুটি ও বিনোদনের সুযোগ দিন, যেমন খেলাধুলা বা ঘুরতে যাওয়া। তাদের মোবাইল ব্যবহার কমাতে এবং প্রকৃতির সাথে সময় কাটাতে উৎসাহিত করুন।
ভারসাম্য রক্ষা:
অ্যাক্টিভিজম একটি ম্যারাথন রেস, স্প্রিন্ট নয়। সদস্যদের বোঝাতে হবে যে অ্যাক্টিভিজমের পাশাপাশি তাদের পেশাগত বা পারিবারিক জীবনের দায়িত্বগুলোও পালন করা জরুরি। অনেকে অপ্রয়োজনীয়ভাবে নিজেদের পড়াশোনা বা পেশার ক্ষতি করে, যা শেষ পর্যন্ত তাদের হতাশাগ্রস্ত করে তোলে। পরীক্ষা বা ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নিতে উৎসাহিত দিন এবং জীবন ধারণের জন্য ন্যূনতম অর্থ উপার্জন যে প্রয়োজন, তা বোঝান। রিযিকের কনসেপ্ট সঠিকভাবে তুলে ধরুন। পরীক্ষা বা ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নিতে উৎসাহিত দিন এবং অন্যান্য সময়েও যেন পড়াশোনায় অলসতা না করে সেদিকে লক্ষ্য রাখুন।
বিরতিকালীন সময়ে যোগাযোগ রক্ষা : পরীক্ষা, বিয়ে বা পারিবারিক ব্যস্ততার কারণে অনেক সদস্য কাজ থেকে সাময়িক বিরতি নেয়।বিরতির সময়ও তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করুন। তাদের খোঁজখবর রাখুন।
কোরবানির দৃষ্টান্ত পেশ করুন: ত্যাগ ও কোরবানির মানসিকতা না থাকলে এই পথে টিকে থাকা কঠিন। অ্যাক্টিভিজমের সাথে কোরবানি যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তা স্পষ্ট করে দিন। ইতিহাস থেকে, বিশেষ করে নেতৃবৃন্দের, কোরবানির দৃষ্টান্ত বারবার সামনে আনুন।
গ্রুপিং, নেতৃত্বের লোভ ও সেলিব্রিটি হওয়ার মোহ থেকে সুরক্ষা:
গ্রুপিং, নেতৃত্বের লোভ, বা সেলিব্রিটি হওয়ার মতো প্রবণতা একটি ইউনিটের জন্য অত্যন্ত ক্ষতিকর। যারা বেশি কথা বলে, নেতৃত্বের লোভ করে, খ্যাতি চায়, গিবত করে, বা লেনদেনে দুর্বল, যারা ক্রেডিটলোভী-তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকুন। যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে, তাদের চিহ্নিত করুন এবং ধারাবাহিকভাবে তাদের তাযকিয়া ও তারবিয়া (আত্মশুদ্ধি ও প্রশিক্ষণ) নিশ্চিত করুন।
জ্ঞান ও কাজের ভারসাম্য প্রতিষ্ঠা
সদস্যরা যেন একপেশে না হয়ে পড়ে, সেজন্য জ্ঞানার্জন ও ব্যবহারিক কাজের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা অপরিহার্য। এই কাজটি দক্ষতার সাথে করতে হলে আপনাকে দুটি দিকেই সমান গুরুত্ব দিতে হবে:
- জ্ঞানার্জনের ব্যবস্থা: সদস্যদের জন্য নিয়মিত পাঠচক্র, ওয়ার্কশপ ও হালাকার আয়োজন করুন। এসব আয়োজনে এমন বিষয়বস্তু নির্বাচন করুন, যা তাদের তত্ত্বীয় জ্ঞানকে সমৃদ্ধ করবে। শুধু “দ্বীনি” নয়, বরং ফিকহুল ওয়াকী, অ্যাকটিভিজম, নেতৃত্ব, ম্যানেজমেন্ট, অর্গানাইজিং, নেটওয়ার্কিং, নেগোশিয়েশনস,কমিউনিকেশন স্কিলস, টাইম ম্যানেজমেন্ট এবং জীবনমুখী বিভিন্ন দক্ষতার ওপরও সেশন পরিচালনা করতে হবে।
- অ্যাকটিভিজমে যুক্ত করা: সদস্যরা যেন তাদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারে, সেজন্য তাদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন অ্যাক্টিভিজমে যুক্ত করুন। তাদের বোঝান, জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হলো তা কর্মে পরিণত করা এবং এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো।
এই দুটি কার্যক্রমকে একে অপরের পরিপূরক হিসেবে দেখা উচিত। কেবল জ্ঞানার্জনে মনোযোগ দিলে সদস্যরা তাত্ত্বিক হয়ে পড়বে, আর কেবল ময়দানের কাজে মনোযোগ দিলে তাদের কাজ লক্ষ্যহীন ও দুর্বল হবে। তাই, জ্ঞানকে কাজের সাথে এবং কাজকে জ্ঞানের সাথে যুক্ত করে একটি শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং কার্যকর ইউনিট গঠন করুন।
এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের প্রতিটি সদস্যদের নিয়ে গুরুত্বের সাথে পরিকল্পনা করতে হবে, তাদের ব্যক্তিগত পরিচর্যা হবে ইউনিটের অন্যতম অগ্রাধিকের জায়গা। সে বিষয়েই বিস্তারিত রয়েছে আমাদের পরের আলাপে — সদস্যদের ব্যক্তিগত পরিচর্যা
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (