আমাদের কথা

অ্যাক্টিভিজম ল্যাব আপনাকে ইসলামী মূল্যবোধে দীক্ষিত একজন সুদক্ষ, চিন্তাশীল এবং নিবেদিত অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে ইনশাআল্লাহ।

আমরা কী চাই

বাংলাদেশের মুসলিম সমাজ বর্তমানে একটি কাঠামোগত সংকটের মুখোমুখি। এই সংকট মুসলিমদের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি স্তরে দ্বিতীয় শ্রেণির অবস্থানে ঠেলে দিয়েছে।

দ্রুতগতিতে ছড়িয়ে পড়া ধর্মনিরপেক্ষতা, কাঠামোগত বৈষম্য, আধিপত্যমূলক আগ্রাসন এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। আলহামদুলিল্লাহ বর্তমানে ছোট-বড় অনেক ইসলামি উদ্যোগ বিদ্যমান, কিন্তু এগুলো প্রায়শই শিক্ষা ও দান-সাদাকার মতো কিছু ক্ষেত্রেই সীমাবদ্ধ। ফলে একটি বড় সময় ধরে মুসলিমদের বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততা প্রায় উপেক্ষিত হয়ে আছে।

আমরা চাই এই সংকট মোকাবেলায় আপনি গড়ে উঠবেন এমন একজন অ্যাক্টিভিস্ট হিসেবে যিনি:

  • ইসলামী মূল্যবোধে দীক্ষিত
  • সুদক্ষ
  • কর্মঠ
  • নিবেদিত
  • চিন্তাশীল
  • কৌশলী
  • দৃঢ় ও সংগ্রামী

আমরা চাই আপনি কল্যাণমুখী ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিজমের মাধ্যমে মুসলিমবঙ্গের মুসলিমদের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবেন।

আপনি কি প্রস্তুত?

আমাদের মূল্যবোধ

যে নীতিমালার উপর ভিত্তি করে আমরা কাজ করি

স্ব-প্রণোদন

আমরা নিজ উদ্যোগে কাজ করায় বিশ্বাসী। প্রতিক্রিয়াশীল আচরণের পরিবর্তে আমরা পরিকল্পনা এবং স্ট্র্যাটেজিক কাজে বেশি গুরুত্ব দেই।

ইসলামী শরীয়াহ

আমাদের মূল অনুপ্রেরণা ইসলাম। আমাদের সমস্ত কার্যক্রম ইসলামী মূল্যবোধ ও দিকনির্দেশনায় পরিচালিত হয়।

উদ্যম ও পরিশ্রম

আমরা পরিশ্রমী এবং উদ্যমী। প্রচেষ্টা এবং কষ্টসহিষ্ণুতা ছাড়া কোন লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।