অভ্যন্তরীণ ব্যবস্থাপনা: মিটিং

গত আলোচনায় আমরা জেনেছি সকল প্রকার কর্মসূচীগুলোকে কিভাবে আমরা যথাযথ রিপোর্টিং এর আওতায় এনে, সেটা মূল্যায়ন করে আমাদের কাজের মাত্রা উন্নতি করা যায় সে সম্পর্কে। এ আলোচনায় আমরা জানবো ইউনিট পরিচালনায় প্রায় নিয়মিত এবং আবশ্যক একটি কাজ: মিটিং এর কার্যকর উপায় ও মিটিং আয়োজনের বিস্তারিত নির্দেশনা সম্পর্কে।।
মিটিং: কেন এবং কীভাবে?
মিটিং একটি ইউনিটের নিয়মিত কার্যক্রম, যেমন: পরিকল্পনা তৈরি, কাজের পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য অপরিহার্য। এটি কেবল সময় কাটানোর মাধ্যম নয়, বরং সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং লক্ষ্য অর্জনের একটি শক্তিশালী হাতিয়ার। তবে এটি যেন সময় নষ্ট করার একটি মাধ্যম না হয়ে দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখা জরুরি।একটি মিটিং তখনই ফলপ্রসূ হয় যখন তা সুশৃঙ্খল এবং উদ্দেশ্যমূলক হয়। এই নির্দেশিকা আপনাকে মিটিংয়ের সাধারণ নীতিমালা, এর প্রকারভেদ এবং মিটিং মিনিটস তৈরির পদ্ধতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেবে, যাতে প্রতিটি মিটিং ফলপ্রসূ ও কার্যকর হয়।
—
মিটিংয়ের সাধারণ নীতিমালা
- অনলাইন মিটিং পরিহার: একান্ত বাধ্য না হলে অনলাইন মিটিং এড়িয়ে চলুন। সামনাসামনি আলোচনায় পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া বৃদ্ধি পায়।
- সীমিত ও উদ্দেশ্যমূলক মিটিং: অতিরিক্ত মিটিং করা থেকে বিরত থাকুন। প্রতিটি মিটিংয়ের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, যাতে এটি নিছক আড্ডাবাজিতে পরিণত না হয়।
- নির্দিষ্ট এজেন্ডা: মিটিংয়ের আগেই এজেন্ডা (আলোচনার বিষয়বস্তু) এবং মিটিংয়ের সময় ও স্থান সবাইকে জানিয়ে দিন। এতে সবাই প্রস্তুত হয়ে আসতে পারবে।
- সঠিক অংশগ্রহণকারী: মিটিংয়ের এজেন্ডার সঙ্গে যার কাজ সংশ্লিষ্ট নয়, তাকে অযথা মিটিংয়ে ডেকে সময় নষ্ট করবেন না।
- পূর্বপ্রস্তুতি: মিটিংয়ে আসার আগে সবাই যেন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসে, খাতা-কলম সঙ্গে রাখে এবং আলোচনায় সিরিয়াস থাকে-এ ব্যাপারে উৎসাহিত করুন।
- সভাপতির ভূমিকা: মিটিংয়ের এজেন্ডা ঠিক করার সময়ই একজন সভাপতি নির্বাচন করে নিন। সভাপতি মিটিং পরিচালনা করবেন এবং আলোচনার শৃঙ্খলা নিশ্চিত করবেন।
- সবার মতামত গ্রহণ: প্রত্যেক সদস্যকে মতামত দেওয়ার সুযোগ দিন, বিশেষ করে যারা লাজুক বা মুখচোরা, তাদের দিকে বিশেষ খেয়াল রাখুন।
- সুস্থ বিতর্ক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক: মিটিংয়ে গঠনমূলক তর্ক-বিতর্ক হতে পারে। ব্যক্তিগতভাবে কোনো কিছু নেবেন না। মন খারাপ বা গ্রুপিং করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে হালকা রসিকতার মাধ্যমে গুরুগম্ভীর পরিস্থিতি স্বাভাবিক করুন।
- সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা: মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত যদি আপনার মতামতের সাথে নাও মেলে, তবুও তা মেনে চলুন। সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকুন।
- সংক্ষিপ্ত আলোচনা ও সময়সীমা: সাধারণ মিটিং ৪৫ মিনিটের বেশি না করাই ভালো। বিশেষ মিটিংগুলো ৪৫ মিনিটের বেশি সময় ধরে হতে পারে। মাঝে মাঝে সংক্ষিপ্ত বিরতি দিয়ে। দীর্ঘ মিটিং মনোযোগ নষ্ট করে।
- স্ন্যাকসের ব্যবস্থা: মিটিংয়ে হালকা নাস্তার ব্যবস্থা রাখা যেতে পারে, যেমন: মুড়ি, চানাচুর, চা বা চকোলেট। এতে সদস্যরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। বাজেট কম রেখেও এটি করা সম্ভব।
- গোপনীয়তা রক্ষা: মিটিংয়ের আলোচনাকে আমানত মনে করুন। যার জানার প্রয়োজন নেই, তাকে কখনোই কোনো তথ্য জানাবেন না।
- সুন্নাহ অনুসরণ: মিটিংয়ের শুরুতে দরুদ পড়ে শুরু করুন এবং শেষে সূরা আসর ও বৈঠকের শেষের দুআ পড়ুন: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ। অর্থ- হে আল্লাহ, তুমি পবিত্র। তোমার প্রশংসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার দিকেই ফিরে আসছি।
মিটিং মিনিটস (Meeting Minutes)
- মিটিংয়ের আলোচনা এবং নেওয়া সিদ্ধান্তগুলো সংক্ষেপে লিখে রাখা অত্যন্ত জরুরি। এর জন্য একজন নির্দিষ্ট ব্যক্তিকে আগে থেকেই দায়িত্ব দিয়ে রাখতে হবে।
কেন জরুরি?
- যারা মিটিংয়ে উপস্থিত থাকতে পারেননি, তারা মিনিট দেখে আলোচনার সারসংক্ষেপ বুঝতে পারবেন।
- মিটিংয়ের সিদ্ধান্তগুলো ভুলে যাওয়া বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার ঝুঁকি কমে যায়।
- এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে।
কীভাবে ব্যবহার করবেন?
- মিটিং শেষে দ্রুত সবাইকে মিটিং মিনিট পাঠিয়ে দিন।
- একটি রেজিস্টার খাতা বা ডায়েরিতে মিটিং মিনিট, উপস্থিতি ইত্যাদি সংরক্ষণ করুন।
মিটিং এজেন্ডা ও মিনিটসের একটি নমুনা পরিশিষ্ট-৪ অংশে যুক্ত করা হয়েছে।
—
বিভিন্ন ধরনের মিটিং: পরিবেশ ও কৌশল
সব মিটিংয়ে একই ধরনের পরিবেশ বজায় রাখা উচিত নয়। মিটিংয়ের ধরন অনুযায়ী পরিবেশ ও কৌশল পরিবর্তন করতে হবে।
পেশাদার বা কাজ-ভিত্তিক মিটিং:
- উদাহরণ: ক্যাম্পেইন পরিকল্পনা, রিপোর্টিং পর্যালোচনা মিটিং।
- গুরুত্ব: এই ধরনের মিটিংয়ে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। সময়মতো উপস্থিত থাকা, সময়সীমার মধ্যে আলোচনা শেষ করা এবং ফলোআপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওপরের সব নীতিমালা এক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করতে হবে।
সম্পর্ক উন্নয়ন বা নিয়োগ-ভিত্তিক মিটিং:
- উদাহরণ: রিক্রুটমেন্ট, সম্পর্ক গভীর করা, আন্তরিকতা বৃদ্ধি।
- গুরুত্ব: এই মিটিংগুলোতে কিছুটা ক্যাজুয়াল ও বন্ধুসুলভ পরিবেশ বজায় রাখুন। আগেই এজেন্ডা দিয়ে দিলে অনেকে ভয় পেতে পারে, তাই বিষয়গুলো কথোপকথনে আলতোভাবে নিয়ে আসুন। নিজে সময়মতো উপস্থিত থাকুন, যা আপনার নীরব নেতৃত্ব ও অন্যদের প্রতি সম্মান প্রদর্শনের একটি উপায়।
সর্বদা মনে রাখবেন:
টার্গেটেড অডিয়েন্স বা ডোনার ভাইদের সাথে মিটিংয়ের সময় সব নিয়ম পুরোপুরি মেনে চলা সম্ভব নাও হতে পারে। এ ধরনের মিটিংয়ে কঠোরতা এড়িয়ে চলুন। তবে সব ধরনের মিটিংয়ে সময়ের আগে আসা এবং প্রস্তুতি নিয়ে আসা—এই দুটি বিষয়ে কোনো আপস করা যাবে না।
মিটিং সংক্রান্ত বিস্তারিত জানার জন্য দেখুন- SOP: মিটিং
পরবর্তী আলোচনায় আমরা জানবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপ্তাহিক কর্মসূচী পাঠচক্রের বিস্তারিত কাঠামো ও নির্দেশনা সম্পর্কে।
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (