ব্লগের কোন ক্যাটাগরিতে কী আলোচনা?

মৌলিক ধারণা গুলো স্পষ্ট করা।
যেমন - সামাজিক শক্তি কী, কেন সামাজিক শক্তি অর্জন করা দরকার, কিভাবে সামাজিক শক্তি অর্জিত হবে, অ্যাক্টিভিজম কী এবং সামাজিক শক্তি অর্জনে এটি কিভাবে মূল ভূমিকা রাখে ইত্যাদি....।
২. সাধারণ নীতিমালা: যেকোনো কাজে নামার আগে তার সাধারণ নিয়মকানুন ও নৈতিকতার সীমানা জানা জরুরি।
যেমন - কাজের ব্যাপারে একটা সামগ্রিক ধারণা দেওয়া (অ্যাকটিভিসম নিয়ে কিছু মৌলিক প্রশ্নের উত্তর) ইশতেহার, মূলনীতিসমূহ, কি করা যাবে কি করা যাবে না ইত্যাদি।
৩. আল্লাহর সাথে সম্পর্ক: অনুপ্রেরণা এবং কাজের উদ্দেশ্যের স্বচ্ছতার জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। কেন একজন মুসলিম অ্যাক্টিভিজমে যুক্ত হবেন, সেই ভিত্তি তৈরি করা।
যেমন - ইখলাস, রিয়া, কুরবানি, নিবেদন, জয় পরাজয়ের সংজ্ঞা, ইনফিনিট মাইন্ডসেট ইত্যাদি।
৪. সংশয় নিরসন: অ্যাকটিভিসমে নতুন এমন মানুষদের মনে যেসব প্রাথমিক প্রশ্ন বা দ্বিধা জাগতে পারে, সেগুলো দূর করা-
যেমন - অ্যাকটিভিসম কি দ্বীনের কাজ? বিক্ষোভ মিছিল করা কি জায়েয? শুধু অ্যাকটিভিসমের মাধ্যমে কী শরীয়া প্রতিষ্ঠা হবে? অ্যাকটিভিসমের জন্য দুনিয়াবি সব কিছুকে কি একেবারে ছেড়ে দিতে হবে? অ্যাকটিভিসম কি ফলপ্রসূ কোনো পদ্ধতি? ইসলাম সম্মত দ্বীনের অন্যান্য মেহনত বাদ দিয়ে সবাইকে কি অ্যাকটিভিসম করতে হবে? ইত্যাদি...।
৫. কর্মসূচী: সামাজিক শক্তি অর্জনের জন্য বা সফল অ্যাক্টিভিসম করার জন্য আমরা কোন কোন কাজগুলো করব, কোন ন্যারেটিভগুলো প্রতিষ্ঠিত করব।
যেমন - ক্যাম্পেইন ক্যালেন্ডার, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বাৎসরিক কর্মসূচী ইত্যাদি।
৬. শূন্য থেকে শুরু: সামাজিক শক্তি কী, কেন সামাজিক শক্তি অর্জন করা দরকার, অ্যাকটিভিসমের সাধারণ নীতিমালাগুলো বুঝেছেন, অ্যাকটিভিসমের ব্যাপারে সামগ্রিক একটা ধারণা লাভ করেছেন, অ্যাকটিভিসমের কর্মসূচী গুলোও জেনেছেন, বহুল আলোচিত কিছু সংশয় দূর হয়েছে। এবার মাঠ পর্যায়ে কাজ শুরুর পালা। এ ক্যাটাগরির লেখাতে একেবারে শূন্য থেকে কিভাবে কাজ শুরু করবেন সে ব্যাপারে আলোচনা করা হয়েছে।
যেমন- একেবারে একাকী অবস্থায় এলাকায় ইউনিট খোলা, শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিট খোলা, ইউনিটের নামকরণ ইত্যাদি।
৭. ক্যাম্পেইন গাইড ও ম্যাটেরিয়ালস: একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কীভাবে একটি সফল ক্যাম্পেইন চালাতে হয় সে কৌশল এবং এর জন্য প্রয়োজনীয় উপকরণ (পোস্টার, লিফলেট, অনলাইন কনটেন্ট) তৈরির নির্দেশনা।
৮. অ্যাক্টিভিস্ট হ্যান্ডবুক: অ্যাক্টিভিজমের সার্বিক কার্যপ্রণালী সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া। এটি আত্মস্থ করতে পারলে মোটামুটি ভালোভাবেই অ্যাকটিভিজম শুরু করা যাবে ইনশা আল্লাহ।
আলোচ্য বিষয়সমূহের মধ্যে রয়েছে - অ্যাক্টিভিজম কি এবং কি না, একদম শূন্য থেকে ইউনিট শুরু করা, ক্যাম্পেইন ব্যবস্থাপনা, ইউনিটের বাহ্যিক ও অভ্যন্তরীন ব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয় এবং এলাকাভিত্তিক অ্যাক্টিভিজম কৌশল ইত্যাদি।
৯. ইউনিট পরিচালনা (ইউনিটের অভ্যন্তরীন ব্যবস্থাপনা): অ্যাকটিভিজম একটি জামাআতবদ্ধ কাজ। একটি ইউনিট কীভাবে গঠন ও পরিচালনা করতে হয়, তার বিস্তারিত নিয়মকানুন আলোচনা করা হয়েছে এখানে যেমন -
- পরিকল্পনা: - কীভাবে সুনির্দিষ্ট এবং কার্যকরী পরিকল্পনা তৈরি করা হবে?
- অর্থসংস্থান: - কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল কীভাবে সংগ্রহ করা হবে?
- সদস্য সংগ্রহ: - মানূষের ধরণ, কীভাবে নতুন সদস্য ইউনিটে যুক্ত করা হবে?
- সদস্য ধরে রাখা: - সদস্যদের সক্রিয় ও অনুপ্রাণিত রাখার কৌশল কী?
- বিকাশ ও উন্নতি: - কীভাবে সদস্যদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করা হবে?
- পেশাদারিত্ব: - ব্যক্তিগত আবেগ নির্ভরতা থেকে বেরিয়ে এসে কীভাবে পেশাদারিত্বের সাথে কাজ করা হবে?
- পাঠচক্র: পাঠচক্রের প্রয়োজনীয়তা, প্রকারভেদ , পাঠচক্র পরিচালনার নিয়মকানুন
- মিটিং: কিভাবে কার্যকরভাবে মিটিং করতে হবে
- কর্মসূচীঃ লক্ষ্য অর্জনের জন্য সুনির্দিষ্ট ও সময়ভিত্তিক কার্যক্রম নির্ধারণ ও পরিচালনা করা।
- রিপোর্টিংঃ গুছিয়ে কাজ করা, কাজের অগ্রগতি, ফলাফল এবং সমস্যা সম্পর্কে নিয়মিত প্রতিবেদন তৈরির প্রয়োজনীয়তা, কলাকৌশল।
- ধারাবাহিকতা: - কীভাবে কাজের ধারাবাহিকতা বজায় রাখা হবে যেন ইউনিট মাঝপথে থেমে না যায় বা হারিয়ে না যায়?
- সিস্টেম-কেন্দ্রিকতা: - কীভাবে ইউনিটকে ব্যক্তিকেন্দ্রিক থেকে একটি সুসংগঠিত সিস্টেমে রূপান্তরিত করা হবে?
১০. ফান্ড ম্যানেজমেন্ট: যেকোনো উদ্যোগ সফল করার জন্য আর্থিক স্বচ্ছতা ও ব্যবস্থাপনা অপরিহার্য। তাই এ বিষয়ে আলোচনা এসেছে এখানে।
- ফান্ডের উৎস
- ফান্ড সংগ্রহের সময়
- একেবারে শূন্য থেকে ফান্ড সংগ্রহ করা
- ফান্ড সংগ্রহের জন্য দাতাদের রাজি করানোর বিভিন্ন উপায়
- দাতাদের ধরে রাখা, দাতাদের অযাচিত হস্তক্ষেপ থেকে ইউনিটকে রক্ষা করা
- ফান্ডের হিসাবে স্বচ্ছতা বজায় রাখা
- ফান্ড কেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো ... ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে এখানে
১১. সমস্যা এড়ানোর উপায় (ইউনিটের বাহ্যিক ব্যবস্থাপনা): অ্যাক্টিভিজম করতে গেলে কী কী সাধারণ সমস্যা বা ভুল হতে পারে এবং সেগুলো কীভাবে এড়িয়ে চলা যায়, সে সম্পর্কে আলোচনা। বৈচিত্রময় বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। যেমন -
- পারিবারিক সম্পর্ক
- কমিউনিটির সাথে সম্পর্ক
- প্রাতিষ্ঠানিক সম্পর্ক
- স্থানীয় রাজনৈতিক সমীকরণ
- মিডিয়া এবং জনসংযোগ
- আইনগত এবং প্রশাসনিক দিক
১২. অনুমতি: প্রাতিষ্ঠানিক বা আইনগতভাবে কোনো কর্মসূচী পালন বা ক্যাম্পেইন করার জন্য কীভাবে অনুমতি নিতে হয় সে সংক্রান্ত আলোচনা।
১৩. নিবেদন ও নেতৃত্বগুন: একজন অ্যাক্টিভিস্টের ব্যক্তিগতভাবে কি কি গুণাবলী (যেমন: নিষ্ঠা, ধৈর্য, নেতৃত্ব) থাকা প্রয়োজন, তা তুলে ধরা হয়েছে এখানে।
১৪. অ্যাক্টিভিজমের আদবকেতা: মানুষের সাথে মেশার আদবকেতা, শরীয়াহ’র মধ্যে অনুমোদিত ভিন্নমতকে সম্মান করা, ইউনিট এবং ক্যাম্পেইন পরিচালনার সঠিক আচরণবিধি ইত্যাদি নিয়েই এই ক্যাটাগরিতে আলোচনা করা হয়েছে।
১৫. ট্যাকটিকস: লক্ষ্য অর্জনের জন্য কী কী ধরনের কৌশল (যেমন: লিফলেট বিতরণ, পোস্টারিং, মানববন্ধন, পিটিশন, সমাবেশ, লেখালেখি ইত্যাদি ) অবলম্বন করা যেতে পারে, তার পরিচিতিমূলক আলোচনা।
১৬. টিনেজ আক্টিভিজম: কিশোর বয়সের অ্যাক্টিভিস্টদের জন্য বিশেষ নির্দেশনা। সহজ ভাষায় হাতে ধরে ধরে তাদের অ্যাক্টিভিজম শেখানোর চেষ্টা করা হয়েছে এই ক্যাটাগরির লেখাগুলোতে।
১৭. ভার্সিটির প্রাঙ্গণে: বিশ্ববিদ্যালয় পর্যায়ে কীভাবে অ্যাক্টিভিজম করা হবে, কিভাবে ইউনিট গঠণ ও পরিচালনা করা হবে সে সম্পর্কে আলোচনা।
১৮. মসজিদ কেন্দ্রিক আক্টিভিজম: মসজিদকে কেন্দ্র করে অ্যাক্টিভিজম ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার সকল কলাকৌশল। যেমন- মসজিদ কমিটিকে রাজি করানো, সম্মানিত ইমাম খতীবসাহেবদের সাথে সুসম্পর্ক তৈরি করা ইত্যাদি…।
১৯. নারীদের অ্যাক্টিভিজম: শরীয়াহর সীমার মধ্য থেকে নারীরা কিভাবে অ্যাক্টিভিজম করতে পারেন তা নিয়েই এই আলোচনা।
২০. কেইসস্টাডি: সফল বা ব্যর্থ বিভিন্ন অ্যাক্টিভিজমের উদাহরণ বিশ্লেষণ করে শিক্ষা গ্রহণ করা।
২১. ট্রান্স ইস্যু: বিধ্বংসী ট্রান্সজেন্ডার তথা সমকামিতা ইস্যু নিয়ে কিভাবে অ্যাক্টিভিজম করা যায় সে নিয়ে এই আলোচনা।
২২. ক্যারিয়ার: অ্যাক্টিভিস্টদের ক্যারিয়ার কাউন্সেলিং।
আলোচ্য বিষয় - অ্যাক্টিভিস্টদের ক্যারিয়ার নিয়ে অনেক প্রশ্ন থাকে...দুনিয়াবি ক্যারিয়ার কি একেবারেই বিসর্জন দিতে হবে? দুনিয়াবি পড়াশোনা কি একেবারেই অপ্রয়োজনীয়? ব্যবসা না চাকরি...কি করলে ভালো ভাবে অ্যাক্টিভিজম করতে পারব?...এ সব কিছু নিয়েই এই ক্যাটাগরির আলোচনা।
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (