কেন ত্রাণ বিতরণের পাশাপাশি ভারত বিরোধী আন্দোলন এবং অ্যাক্টিভিজম চালু থাকা দরকার?

কেন ত্রাণ বিতরণের পাশাপাশি  ভারত বিরোধী আন্দোলন এবং অ্যাক্টিভিজম চালু থাকা দরকার?

ধরেন আপনার এক বন্ধু মদখোর। রুটিন করে মদ খায় এবং মাঝে-মধ্যেই অসুখ বিসুখে ভোগে। মদের টাকা জোগাড় করতেই কুল পায় না, চিকিৎসার টাকা জোগাড় করবে কোন সময়-এমন অবস্থা তার। কাজেই আপনাদের সবাইকেই ভাগাভাগি করেই তার চিকিৎসার খরচ চালাতে হয়। এই পরিস্থিতি বছরের পর বছর ধরে চলে আসছে। আপনারা আপনাদের বন্ধুকে সাহায্য করেন এ ভেবে নিজেদের মধ্যেও যেমন ভালোলাগা কাজ করে। তেমনি ভাবে আশেপাশের মানুষজনও আপনাদের প্রশংসা করে। আপনারা বন্ধুর সেবা করছেন সবাই। ঠিক?

ভুল।

আপনার বন্ধু অসুস্থ হলে অবশ্যই আপনারা তাকে সাহায্য সহযোগিতা করবেন সেটা ঠিক। কিন্তু সেই সাথে এটাও নিশ্চিত করতে হবে কেন সে বারবার অসুস্থ হচ্ছে। সমস্যার গোড়া বা মূল খুঁজে বের করতে হবে। এখানে আপনার বন্ধু অসুস্থ হচ্ছে কারণ হলো সে মদখোর। তাহলে আপনাদের জন্য সঠিক কাজটি হবে তার চিকিৎসার পাশাপাশি সে যেন মাদকাসক্তি কাটিয়ে উঠতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া।

এখন আসেন বন্যা প্রসঙ্গে। আমাদের দেশের মানুষজন বন্যার্তদের জন্য যেভাবে সাহায্য সহযোগিতা করছেন তা ইতিহাসে সোনার অক্ষরে লেখে রাখার মতো। আমাদের মানুষেরা বরাবরই এমন। অসহায় দুস্থ নিপীড়িত মানুষের পাশে সব কিছু উজাড় করে দিয়ে আমরা পাশে দাড়াই। রোহিঙ্গা থেকে শুরু করে ২২ এর বন্যা, ফিলিস্তিন, এখনকার বন্যা সব সময় এটা প্রমাণিত এবং আমরা ভবিষ্যতেও এটা করব ইনশা আল্লাহ। আমরা জাতি হিসেবে এমনই। পরের দুঃখ-কষ্ট সহ্য করতে পারিনা। কিন্তু এখন বন্যার্তদের সাহায্য করার পাশাপাশি আমাদের এটাও দেখতে কেন বারবার বন্যা হচ্ছে।

উত্তর হলো ভারতের কারনে এমন হচ্ছে। ভারত সমস্যার গোড়া। বন্যার্ত মানুষের দুঃখ কষ্ট তখনই দূর করা যাবে যখন এই সমস্যার গোড়ার সাথে বোঝাপড়া করা যাবে।

এখন আপনি প্রশ্ন করতে পারেন – ঠিক আছে বুঝলাম ভারত সমস্যার গোড়া। কিন্তু লিফলেট ক্যাম্পেইন পোস্টার বিতরণ করলে ভারতের কি এমন হবে?

দেখুন ভারতের পানি আগ্রাসন সম্পর্কে আমরা যদি সবাই বিক্ষোভ করি, রুখে দাঁড়াই, লিফলেট, পোস্টার,বিতরণ ক্যাম্পেইন এসব করি তাহলে ভারতবিরোধী একটা জনমত গঠিত হবে। প্রকৃত বাংলাদেশীরা জন্মগতভাবেই ভারত-বিরোধী হয়। কারণ এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। কিন্তু এই ভারত-বিরোধী জনমতের সম্মিলিত বহিঃপ্রকাশ বিগত ১৬/১৭ বছরে হাসিনার কারণে সম্ভব হয়নি। এখন আমরা যদি এভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে জনমতের বহিঃপ্রকাশ ঘটায় তাহলে খুব পরিষ্কার বার্তা সবার কাছে পৌঁছে যাবে। সবাই জানবে বাংলাদেশের জনগন কি চায়। এর ফলে-

১. বাংলাদেশের জনগণের উপর ভারতের আগ্রাসনের চিত্র আন্তর্জাতিক অঙ্গনে হাইলাইটেড হবে। ভারতের উপর আন্তর্জাতিক চাপ আসবে। ভারতে মুসলিমদের নির্যাতন, ইসলামবিদ্বেষ ইত্যাদি বিষয়গুলো কায়দামতো উপস্থাপন করতে পারলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাধ্যমে ভারত কে ব্যাপক চাপে ফেলা যাবে। ভারতের রেমিট্যান্সের বিপুল অংশ আসে সেখান থেকে। এজন্য টুইটারে আমাদের সম্মিলিতভাবে ক্যাম্পেইন চালাতে হবে।

২. সরকার নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে বাধ্য হবে। অনায্য চুক্তিগুলো বাতিল করে দিবে। কমপক্ষে নতুন করে ভারত কে কোনো সুযোগ সুবিধা দেবার আগে ১০০ বার ভাববে।

৩. সরকার, সামরিক বাহিনী বা অন্য কেউ ভারতের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবার ব্যাপারে আত্মবিশ্বাসী হবে। কারণ তারা জানবে বাংলাদেশের জনগন তাদের পাশে আছে। একডাক দিলে কোটি কোটি মানুষ রক্ত দিতে প্রস্তুত। শুধু একটা ডাকের অপেক্ষা। আর এই পয়েন্টটাই ভারত কে কেমন ভীতির মধ্যে ফেলবে চিন্তা করেন।

৪. ভারতের এদেশীয় দালাল যেমন প্রথম আলো, ডেইলিস্টার আতংকের মধ্যে পড়বে। ভারতের দালালী করার আগে দুইবার ভাববে।

৫. সীমান্ত হত্যা সহ সব ক্ষেত্রে বাংলাদেশ বিরোধী কর্মকান্ড পরিচালনা করা, ষড়যন্ত্র করতে ভারত ভয় পাবে। ভারত সংখ্যালঘু নির্যাতনের গালগল্প ফেঁদে বহির্বিশ্বে আমাদের ইমেইজ খারাপ করতে পারবে না। বরং আমরাই তাদের দেশের সংখ্যালঘু মুসলিম, খৃস্টান কিংবা দলিতদের ভয়ংকর নির্যাতনের কাহিনী, ইসলাম বিদ্বেষ আন্তর্জাতিক মহলে উপস্থাপন করে তাদেরকে চাপের মধ্যে ফেলতে পারব ইনশা আল্লাহ। আগের মতো বাংলাদেশকে নিজেদের জমিদারি ভাবতে পারবে না। বাংলাদেশে ভারতের আগ্রাসনের মাত্রা বহুলাংশে কমে আসবে ইনশা আল্লাহ।

৬. Gen-Z যে সময়ে বেড়ে উঠেছে সে সময় ভারতের বিরুদ্ধে কিছুই বলা যেত না আগেই উল্লেখ করেছি। আমরা যদি এখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক ক্যাম্পেইন করি তারা ভারতের আগ্রাসন সম্পর্কে সচেতন হবে। ভারত বিরোধী চেতনার সিলসিলা নিজেদের মধ্যে আত্মস্থ করে নেবে। ৪৭,৭১ সহ ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রকৃত ইতিহাস সামনে আসবে। এবং এগুলোই ঠিক করে দেবে এই উপমহাদেশের ভবিষ্যৎ গতিপথ।

ভারত আমাদের রাজনৈতিক শত্রু নয়, বরং ভারত আমাদের স্বাধীন অস্তিত্বের শত্রু। ভারতের সাথে হিসাব না মেলালে আমরা মুক্তি পাব না। আমরা পাকিস্তানী শাসকগোষ্ঠীর জুলুম থেকে স্বাধীন হতে পেরেছি, ভারত থেকেও পারব ইনশা আল্লাহ। এটি সামর্থ্যের প্রশ্ন নয়, বরং ইচ্ছার প্রশ্ন.. সেই ইচ্ছা কি আমাদের আছে?

সম্পর্কিত পোস্ট

বিচ্ছিন্নতা থেকে সমষ্টি
return (সংশয় নিরসন);

বিচ্ছিন্নতা থেকে সমষ্টি

August 24, 2025
বিস্তারিত →
ঐক্য নিয়ে একটি ভুল ধারণা
return (সংশয় নিরসন);

ঐক্য নিয়ে একটি ভুল ধারণা

August 26, 2025
বিস্তারিত →
দাওয়াহ কি শুধু “ধর্মীয়” বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে?
return (কেন ও কী সামাজিক শক্তি );

দাওয়াহ কি শুধু “ধর্মীয়” বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে?

August 19, 2025
বিস্তারিত →
দ্বীনের জন্য স্যাক্রিফাইস করা, ক্যারিয়ার নষ্ট করা
return (সংশয় নিরসন);

দ্বীনের জন্য স্যাক্রিফাইস করা, ক্যারিয়ার নষ্ট করা

August 27, 2025
বিস্তারিত →
ইসলামের জন্য দুনিয়াবি সবকিছুকে কি একেবারেই ছেড়ে দিতে হবে?
return (সংশয় নিরসন);

ইসলামের জন্য দুনিয়াবি সবকিছুকে কি একেবারেই ছেড়ে দিতে হবে?

August 27, 2025
বিস্তারিত →
পরিস্থিতি নিজ থেকে তৈরি হয় না, তৈরি করতে হয়
return (সংশয় নিরসন);

পরিস্থিতি নিজ থেকে তৈরি হয় না, তৈরি করতে হয়

August 27, 2025
বিস্তারিত →
বিক্ষোভ মিছিল কী ইসলামে জায়েজ?
return (সংশয় নিরসন);

বিক্ষোভ মিছিল কী ইসলামে জায়েজ?

August 26, 2025
বিস্তারিত →
দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে কি অনেক টাকা কামাতে হবে?
return (সংশয় নিরসন);

দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে কি অনেক টাকা কামাতে হবে?

August 26, 2025
বিস্তারিত →
সামাজিক শক্তি কি?
return (সংশয় নিরসন);

সামাজিক শক্তি কি?

August 27, 2025
বিস্তারিত →
সামাজিক শক্তি অর্জনের ব্যাপারে কিছু বিষয় পরিষ্কার করে নেয়া দরকার
return (সংশয় নিরসন);

সামাজিক শক্তি অর্জনের ব্যাপারে কিছু বিষয় পরিষ্কার করে নেয়া দরকার

August 26, 2025
বিস্তারিত →
ঢালাওভাবে লেখক, আলেম ও সেলিব্রেটি হবার লুপহোল
return (সংশয় নিরসন);

ঢালাওভাবে লেখক, আলেম ও সেলিব্রেটি হবার লুপহোল

August 26, 2025
বিস্তারিত →
কেন ছোটো ছোটো কাজ/ক্যাম্পেইন ধারাবাহিকভাবে জারি রাখতে হবে?
return (সংশয় নিরসন);

কেন ছোটো ছোটো কাজ/ক্যাম্পেইন ধারাবাহিকভাবে জারি রাখতে হবে?

August 26, 2025
বিস্তারিত →
বিন্দু থেকে সিন্ধু
return (সংশয় নিরসন);

বিন্দু থেকে সিন্ধু

August 28, 2025
বিস্তারিত →
সামাজিক শক্তি অর্জন কেন দরকার?
return (কেন ও কী সামাজিক শক্তি );

সামাজিক শক্তি অর্জন কেন দরকার?

August 26, 2025
বিস্তারিত →
দুনিয়াবি পড়াশোনা কি একেবারেই অপ্রয়োজনীয়?
return (সংশয় নিরসন);

দুনিয়াবি পড়াশোনা কি একেবারেই অপ্রয়োজনীয়?

August 30, 2025
বিস্তারিত →
সামাজিক শক্তি অর্জনের কাজসহ সামগ্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে তরুণদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখার উপায় (প্রথম পর্ব)
return (সংশয় নিরসন);

সামাজিক শক্তি অর্জনের কাজসহ সামগ্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে তরুণদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখার উপায় (প্রথম পর্ব)

August 26, 2025
বিস্তারিত →
সামাজিক শক্তি অর্জনের কাজসহ সামগ্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে তরুণদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখার উপায় (দ্বিতীয় পর্ব)
return (সংশয় নিরসন);

সামাজিক শক্তি অর্জনের কাজসহ সামগ্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে তরুণদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখার উপায় (দ্বিতীয় পর্ব)

August 26, 2025
বিস্তারিত →
অ্যাক্টিভিজম কী এবং অ্যাক্টিভিজম কী না
return (অ্যাক্টিভিস্ট হ্যান্ডবুক);

অ্যাক্টিভিজম কী এবং অ্যাক্টিভিজম কী না

August 27, 2025
বিস্তারিত →
কারা হবে আমাদের শক্তি
return (অ্যাক্টিভিস্ট হ্যান্ডবুক);

কারা হবে আমাদের শক্তি

September 16, 2025
বিস্তারিত →

ক্যাটাগরি সমূহ